সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে : ফয়জুল করীম

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
নির্বাচনের রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে : ফয়জুল করীম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংস্কার না করা পর্যন্ত জাতীয় নির্বাচন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কারের প্রয়োজন। এ জন্য সময় দিতে হবে। আমরা দেড় বছর সময় দিয়েছি।

এর কম বা বেশি সময় লাগতে পারে। নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে।’
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, ‘যৌক্তির সংস্কারের পর আমরা নির্বাচন চাই। তবে মানুষকে সংখ্যানুপাতিক (পিআর সিস্টেম) নির্বাচন উপহার দিতে হবে। এতে হাজারো সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করেন।

জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী যেন তারা কাজ করেন। কোনো দল বা ব্যক্তিকেন্দ্রিক কাজ যেন না করেন। দেশের মানুষ যেন কমিশনের ওপর আস্থা রাখতে হবে। সেভাবেই তাদের কাজ করতে হবে। তারা যেন কোনো অবস্থাতেই আস্থা না হারায়।

সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে।’
ফয়জুল করীম আরো বলেন, ‘আস্থা হারিয়ে ফেলে যদি দলকানা হয়ে যায়, যদি দলের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তাদের জবাব দিতে হবে। জনগণ অবশ্যই এর বিচার করবে। নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে। নাম দিয়েছি। এর মধ্যে প্রত্যেক দলের যে আসছে, ব্যাপারটি তা নয়। এর মধ্যে সিলেকশন হয়েছে, হয়তোবা সবাইকে রাখা সম্ভব হয়নি। নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেন।’

সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী।

 

সূত্র: কালের কণ্ঠ