সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ইইউ’র বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইইউ’র বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল সোয়া ৫টার দিকে শেষ হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।