সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

কমছে সরকারি চাকরিতে আবেদন ফি

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
কমছে সরকারি চাকরিতে আবেদন ফি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অ্যাসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।

রোববার রাতে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ তথ্য জানান আসিফ মাহমুদ।

এর আগে ১৫ অক্টোবর সরকারি চাকরিতে আবেদন ফির নামে বেকার যুবকদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ‍তুলেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে চাকরির আবেদন ফি কে বেকার যুবকদের সঙ্গে প্রহসন বলেও উল্লেখ করেন হাসনাত।

তিনি লিখেছিলেন, ‘চাকরি আবেদন ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করুন। সরকারি বেশিরভাগ ৯ম গ্রেডে আবেদন ফি ৬৬৯ টাকা। বিদ্যুৎ ( উচউঈ, উঊঝঈঙ, ঘঊঝঈঙ, ঘডচএঈখ, ঈএচএঈখ, অংযঁমধহল+ যেকোনো স্বায়ত্তশাসিত বিদ্যুৎ কোম্পানিতে) আবেদন ফি ১০০০ টাকা, অংংরংঃধহঃ গধহধমবৎ লেভেলে ১৫০০টাকা। এগুলো বেকারদের সঙ্গে প্রহসন।’

হাসনাত আব্দুল্লাহর মতে, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।

 

সূত্র: যুগান্তর