সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ব্লগার ইভানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ব্লগার ইভানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আরজান ইভানের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইভানের চিকিৎসার খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। যেখানে ইভানের পরিবারের হাতে তারা আর্থিক সহায়তাও তুলে দেন।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ বই লেখার কারণে ২০১৮ সালে গুমের শিকার হন ও দীর্ঘ ৭ মাস কারাভোগ করতে হয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আরজান ইভানকে।

তারেক রহমানের নির্দেশনায় হাসপাতালে ছুটে যান ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় উপস্থিত ছিলেন— প্রখ্যাত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা হাবিব সাত্তার, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন প্রমুখ।

 

সূত্র: যুগান্তর