লাইফ স্টাইল

আমলকির ক্লিয়ার স্যুপ রেসিপি

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমলকির ক্লিয়ার স্যুপ

উপকরনঃ

পেঁয়াজ বড় টুকরো করে কাটা

গাজর টুকরো ১ কাপ

বিনস ১ কাপ

আমলকি বড় সাইজের ৬-৭ টি থেতো করে নিতে হবে

মটরশুঁটি ১/২ কাপ

মাশরুম ১ কাপ

ব্রকোলি ১ কাপ

রসুন কুচি ১ চা চামচ

অরিগ্যানো

গোলমরিচ গুঁড়ো

থাইম ১ চা চামচ

দুধ ১/২ কাপ

বাটার ১/২ চা চামচ

অলিভ অয়েল ১/২ চা চামচ

প্রস্তুত প্রনালীঃ

কড়াইতে আগে হাফ চামচ বাটার আর হাফ চামচ অলিভ অয়েল দিন। প্রথমে থেতো করে নেয়া আমলকি দিয়ে ভেজে নিন। এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন আর সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নিন। সবজি সেদ্ধ হয়ে এলে থাইম আর অরিগ্যানো মিশিয়ে নিন। এবার হাফ কাপ দুধ আর হাফ কাপ পানি মিশিয়ে ঢালুন। স্যুপ ঘন হয়ে এলে স্বাদমতো লবন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।