সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে ৩১ দফা মিলে যাবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে ৩১ দফা মিলে যাবে : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩১ দফা শুধু বিএনপির কোনো দফা নয়, যারা আন্দোলন করছিলাম তাদের সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে তৈরি। এই ৩১ দফা অন্তর্বর্তী সরকারের সংস্কারের সঙ্গে অনেকগুলো মিলে যাবে।’

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন।’

তিনি বলেন, ‘৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেওয়া হয়। নতুন যে প্রস্তাব দেওয়া হবে এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, মিলতে হবেই। কারণ, এটা জাতিকে এগিয়ে নেওয়ার ভাবনা থেকেই করা হয়েছে।’

এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন