বিজ্ঞান ও প্রযুক্তি

আসছে আইফোন ৭ প্লাসের রেট্রো সংস্করণ

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইলেক্ট্রনিক্স পণ্যের আগের কনফিগারেশন কিংবা গ্রাহকের পছন্দের যেকোনও রঙে রাঙিয়ে দিতে বিশ্বজুড়ে সমাদৃত কালারওয়্যার। প্রতিষ্ঠানটি আইফোনপ্রেমীদের জন্য নতুন ঘোষনা দিয়েছে।

কালারওয়্যারের ঘোষনা অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালের অরিজিনাল ম্যাকিনটোশের মতো রঙে আইফোন ৭ প্লাস তৈরি করবে।

 

আইফোন ৭ প্লাস রেট্রো নামের এই ফোনটির পিছনে ধূসর রঙের সাথে উভয় পাশে গাড় ধূসর দাগ টানা থাকবে। এছাড়া থাকবে রঙধনুর রঙে অ্যাপল লোগো। ফোনটির সামনের অংশ থাকছে কালো।

স্বাভাবিকভাবে আইফোন ৭ প্রাস ২৫৬ গিগাবাইট মেমরি থাকছে। এটি সিম-ফ্রি এবং ক্যারিয়ার আনলকড, ফলে যেকোনও অপারেটরের সংযোগ ব্যবহার করা যাবে।

এখন দামের কথায় আসা যাক। কালারওয়্যারের যেকোনও পণ্যই দামী। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৮৯৯ ডলার। সীমিত সংখ্যাক তৈরি হওয়া ফোনটি মাত্র ২৫ জন ভাগ্যবান ক্রেতা পাবেন।

সূত্র : টেকশহর