সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপিতে কোনও সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না: কাজী মফিজুর

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
বিএনপিতে কোনও সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না: কাজী মফিজুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোনও সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না।

ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা সেনবাগে এর বিপরীত অবস্থা দেখছি। সেনবাগের মানুষ শান্তি প্রিয় মানুষ।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

কাজী মফিজুর বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে- আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশ, দলের মধ্যে কোনও চাঁদাবাজ হবে না। তিনি সেনবাগ নয় শুধু, সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে, যাদের রেকর্ড আছে- এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন।

তিনি আরও বলেন, সেনবাগ বিএনপি অধ্যুষিত। এখানে কেউ অপকর্ম করে ছাড় পাবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা. সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমুখ।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন