সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ স্থগিত

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ স্থগিত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পূর্বঘোষিত আগামীকালের (শনিবার) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি স্থগিত করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে স্থগিতের বিষয়টি জানানো হয়। ‘ভারতের মৎস্য আগ্রাসনের প্রতিবাদে’ শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির অফিস ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করায় এই কর্মসূচি স্থগিত করল দলটি।

 

সূত্র: যুগান্তর