সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইমরান খানের মুক্তির বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, এটি পাকিস্তানের আদালতের সিদ্ধান্তের বিষয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বারবার বলেছি, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তানের আদালত।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগও প্রত্যাখ্যান করেন ওই মুখপাত্র।

তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল বলে যে অভিযোগ উঠেছে তা ‘মিথ্যা’।

সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর জড়িত থাকার কথা উল্লেখ করে এক সাংবাদিকের বক্তব্যের জবাবে মুখপাত্র এ মন্তব্য করেন।

গত বছরের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান অভিযোগ করেন, ২০২২ সালে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে।

 

সূত্র: যুগান্তর