সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নির্বাচনের সময় নিয়ে যা বললেন ভিপি নুর

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
নির্বাচনের সময় নিয়ে যা বললেন ভিপি নুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বর্তমান সরকার দুই-এক বছর ক্ষমতায় থেকে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর)।

বুধবার বিকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

নুর বলেন, আমার সব আত্মীয়স্বজন গলাচিপা-দশমিনায়, তাই আগামী নির্বাচনে আমি পটুয়াখালী-৩ আসন থেকে অংশ নিতে চাই।

ভিপি নুর বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনগণের জন্য কাজ করতে হবে। ওসি, ইউএনও, ডিসি ও এসপি হোক যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দেন নুর। গত ১৫ বছরে অনেকে আওয়ামী লীগের গোলামি করেছে। কেউ কোনো রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।

নুর বলেন, ইতোমধ্যে দশমিনার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এসেছে। যদি সেটা সত্যি হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. লিয়ার।

 

সূত্র: যুগান্তর