লাইফ স্টাইল

মুগ ডালের লাড্ডু রেসিপি

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুগ ডালের লাড্ডু রেসিপি
উপকরণ:
২কাপ মুগ ডাল
১ কাপ চিনি
২চা চামচ পেস্তা কুঁচি
২চা চামচ কাজু
পরিমাণ মত ঘি

পদ্ধতি:
মুগ ডাল নিয়ে কড়াই তে হাল্কা ভেজে নিতে হবে।তারপর ঠান্ডা করে গুড়ো করে নিতে হবে।তারপর কড়াইতে ২চামচ ঘি দিয়ে মুগ ডাল টা ভেজে নিতে হবে।
মোটামুটি একটা মণ্ড র মত হলে কড়াই গ্যাস থেকে নামিয়ে নিতে হবে।আর একদিকে এক কাপ চিনি র সাথে ৫-৬টা ছোটো এলাচ একসঙ্গে গুড়ো করে নিতে হবে।
তারপর কড়াই থেকে নামানো ঘি এ ভাজা মুগের সাথে চিনি গুড়োটা ভালভাবে মিশিয়ে গরম থাকতে থাকতেই একে একে পেস্তা,কাজু মিশিয়ে নিতে হবে। তারপর দু হাতে করে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিতে হবে।