সিল্কসিটিনিউজ ডেস্ক :
দুধ চিতই পিঠা রেসিপি
দুধ চিতই পিঠা তৈরির করতে যা লাগবে-

উপকরণ:
দুধ ২ লিটার,
খেজুর গুড় ২ কাপ,
নারিকেল কোড়ানো ১ কাপ,
এলাচ ও দারুচিনি ৪/৫ টুকরো করে,
পানি সামান্য,
আতপ চাল ৪ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন বা কিছুটা নরমাল পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
প্রস্তুত প্রণালী:
হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা গরম করে ভিজা কাপড় দিয়ে মুছে নিন।
এক চামচ করে গোলা খোলার প্রতিটা ঘরে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন।
অল্প আঁচে দুধ চুলায় বসান। এলাচ ও দারুচিনি দিন। বলক উঠলে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করে নিন। সামান্য পানি গরম করে গুড় গলিয়ে নিন। দুধে মিশিয়ে নেড়ে আবার চুলায় দিন। মৃদু আঁচে দুধে বলক তুলুন।
গরম পিঠাগুলো দিয়ে পাঁচ মিনিট জ্বাল করুন। অর্ধেকটা নারিকেল কোড়া ওপরে ছড়িয়ে দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে ওপরে বাকি অর্ধেক নারিকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করুন।









