সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

একবার ক্ষমতায় এসে দেশ গড়ার সুযোগ চায় নুরের দল

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
একবার ক্ষমতায় এসে দেশ গড়ার সুযোগ চায় নুরের দল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একবার ক্ষমতায় এসে দেশটাকে গড়ার সুযোগ চেয়েছে গণঅধিকার পরিষদ।দেশবাসীর উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে।

শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটি।দুপুরে ১২টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও পায়রা উড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাশেদ খাঁন বলেন, ‘২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের পথচলা। চলার পথে হাজারো প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আমরা থেমে যাইনি। ছাত্র অধিকার আন্দোলনের মাধ্যমে আমাদের উত্থান। আমরা ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি।গণঅভ্যুত্থানে কেন নুরুল হক নুরকে গ্রেফতার করা হলো? অনেক ইতিহাস লেখা বা বলা যায় না। ইতিহাসের পেছনে ইতিহাস থাকে। সেই ইতিহাস সৃষ্টির মাধ্যমেই আমাদের অগ্রযাত্রা এবং রাজনৈতিক দল গঠনের ৩য় বছর শেষে ৪র্থ বছরে পদার্পণ। এই সময়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের আন্দোলন-সংগ্রাম তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে চারিদিকে গণঅধিকার পরিষদের জোয়ার। আমরা জনগণের কাছে সুযোগ চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। একবার তরুণদের ক্ষমতায় এনে দেখুন না, তারা কিভাবে দেশটা গঠন করে। গণমানুষের দল গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানাই।’

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ,পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

 

সূত্র: যুগান্তর