সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

৭০ বছরে জাতীয় প্রেস ক্লাব

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
৭০ বছরে জাতীয় প্রেস ক্লাব

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

জাতীয় প্রেস ক্লাব ৭০ বছরে পদার্পণ করেছে গতকাল ২০ অক্টোবর। ১৯৫৪ সালের এই দিনে প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। ক্রমেই এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। প্রান্তিক পর্যায় থেকেও প্রতিদিন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এখানে আসেন ভুক্তভোগীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে জাতীয় প্রেস ক্লাবে। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী দেশে অর্থনৈতিক সংকটের কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবুও কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানমালার মধ্যে আরও থাকে আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন। এ ছাড়া বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে প্রেস ক্লাব ভবনসহ পুরো এলাকায়।

প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতি বছর জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। তবে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকটের কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উইকিপিডিয়ার তথ্য মতে, ১৯৫৪ সালের ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব নামে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৫ মার্চ তৎকালীন সভাপতি আবদুল আউয়াল খানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় ক্লাবের নাম পূর্ব পাকিস্তান প্রেস ক্লাবের পরিবর্তে জাতীয় প্রেস ক্লাব রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ জায়গাটি জাতীয় প্রেস ক্লাবের নিজস্ব জায়গা হিসেবে বরাদ্দ দেয় এবং নতুন ভবন নির্মাণ করে দেয়।