সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

পিস্তল-কার্তুজসহ যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
পিস্তল-কার্তুজসহ যুবলীগ নেতা গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সুমন মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার রাতে পৌর শহরের মধ্যপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা পাওয়া যায়।

সুমন মিয়া জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা করার পর তাকে আদালতে পাঠানো হবে। সূত্র: যুগান্তর