লাইফ স্টাইল

মোচার সামি কাবাব রেসিপি

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মোচার সামি কাবাব
উপকরণ
২ কাপ মোচা সেদ্ধ
১/২কাপ ছোলার ডাল বাটা
১/২ চা চামচ আদা বাটা
২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
২ চা চামচ ভাজা মশলা
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
প্রয়োজন অনুযায়ী ঘি
প্রস্তুত প্রণালী
👉 প্রথমে মোচা সেদ্ধ করে বেটে নিবেন এবং ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে বেটে নিবেন।
👉এরপর একটি পাত্রে মোচা বাটা, ছোলার ডাল বাটা, পেঁয়াজ বাটা,আদা বাটা, ভাজা মশলা,নুন,চিনি দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিন।
👉এরপর গ্যাসে একটি তাওয়া বসিয়ে গরম হলে তাতে এক চামচ ঘি দিয়ে তাতে মোচার মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতের সাহায্যে কাবাবের আকারে গড়ে নিন।
👉এরপর কাবাব গুলো হালকা বাদামি করে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরী মোচার শামি কাবাব। এবারে আপনার ইচ্ছে মতন সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।