সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে: মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে: মাহমুদুর রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী এই সরকারকে কোনভাবেই ব্যর্থ করা যাবে না। এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে।

শনিবার দুপুরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা ফুল নিয়ে গুলশানের বাসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গেলে এ কথা বলেন সদ্য কারামুক্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

এ সময় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুর রহমান।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসাইন কাসেমীসহ এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, ঢাকা মহানগর কমিটির সহকারী অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাসউদ কাফি।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদকারী অগ্নিপুরুষ মাহমুদুর রহমান। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে তার ত্যাগের কথা আমরা যেন ভুলে না যাই। ‌আমরা উনার বিরুদ্ধে দায়ের করা হয়রানি মূলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহার চাই। বরং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জেল জুলুম নির্যাতন সহ্য করে, রক্ত দিয়ে ত্যাগ স্বীকার ও বীরত্ব দেখানোর জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে হবে।

এ সময় তারা দেশ, জাতি, মানবতা রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকারসহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

 

সূত্র: যুগান্তর