সিল্কসিটিনিউজ ডেস্ক :
গাজরের হালুয়া রেসিপি:
👉উপকরণ

২ কেজি গাজর ঝুরি করে কুরানো
২ কেজি গরুর দুধ
১ চা চামচ এলাচি গুড়া
১ টিন কনডেন্সড মিল্ক
চিনি আধা কেজি
বাদাম কুচি পরিমাণ অনুযায়ী
১ কাপ ঘি আধা কাপ থেকে
৩ ভাগের এক চা চামচ লবন
প্রস্তুত প্রণালী
👉 ঝুরি করে কুরানো গাজর ২ কেজি দুধ দিয়ে ননস্টিক প্যানে ৩০ মিনিট জ্বাল দিন।
👉 এই পর্যায়ে চাইলে ৩ টি আস্ত এলাচি দিয়ে দিন। আর একটু পর পর নেরে দিবেন। এরপর চিনি আর লবণ দিয়ে ভালো করে নেড়ে নিন।
👉 মিশ্রণটি তে দুধ যখন শুকিয়ে আসবে, তাতে কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে নিন।
👉যখন দেখবেন মিশ্রণটি তে দুধ শুকিয়ে গেছে তখন তাতে এলাচি গুড়া আর ঘি দিয়ে ৫ থেকে ১০ মিনিট নেড়ে নেড়ে জ্বাল করে নিন।
👉যখন দেখবেন হালুয়া ঘিয়ের উপর উঠে এসেছে তখন একটি বাটিতে নিয়ে উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করবেন।









