সিল্কসিটিনিউজ ডেস্ক :
বোম্বে করাচি হালুয়া:
👉 উপকরণ
১টে চামচ লেবুর রস
১চা চামচ এলাচ গুঁড়ো
৩কাপ জল
১.৫ কাপ চিনি
১কাপ ঘি
কিছু পেস্তা কুচি
কিছু কাজুবাদাম কুচি
১চা চামচ সবুজ ফুড কালার
১টে চামচ সাজানোর জন্য কোকোনাট পাউডার

👉 প্রস্তুত প্রণালী
👉 প্রথমে একটি পাত্রে ১ কাপ কর্ণফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নিন। এবার একটি কড়াই চুলায় বসিয়ে , কড়াইতে দেড় কাপ চিনি ও আড়াই কাপ জল দিয়ে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিন। চিনি টা গলে আসলেই গুলিয়ে রাখা কর্ণফ্লাওয়ার ও লেবুর রস দিয়ে অনবরত নেড়েচেড়ে নিন। এবং মিশ্রণ টি যখন কিছু টা ঘন হয়ে আসবে তখন ২ মিনিট পর পর ১টেবিল চামচ করে ঘি মিশিয়ে অনবরত নাড়তে থাকুন ।
👉 ঘি ই হলো এই হালুয়ার অন্যতম উপকরণ।তাই ঘি এর পরিমাণ ও বেশি দিতে হবে।এভাবে ২মিনিট পর পর ১টেবিল চামচ করে ঘি দিয়ে নেড়েচেড়ে নিন, এবং সবুজ ফুড কালার মিশিয়ে নিয়ে অনবরত নেড়েচেড়ে নিন।
👉 এবারে একটা পাত্রে ঘি ব্রাশ করে নিয়ে , হালুয়া খুব সাবধানে রেখে একটা স্পচুলার সাহায্যে ভালো করে চেপে দিন। এবারে নরমাল ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন ১ ঘণ্টা রেখে। এবারে ১ ঘণ্টা বাদে ফ্রিজে থেকে পাত্রটি বের করে ঠান্ডা করে, উপর থেকে কাজু কুচি, পেস্তা কুচি ও কোকোনাট পাউডার ছড়িয়ে , পিস পিস করে কেটে নিয়ে পরিবেশন করুন।









