সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে ব্যাংকের ৭ লাখ টাকা ছিনতাই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরে কর্মকর্তা ও আনসার সদস্যদের গুলি ও কুপিয়ে সোনালী ব্যাংকের একটি উপ-শাখার সাত লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুই ব্যাংক কর্মকতা ও দুই আনসারকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন শিমু (২৭), আনসার আল আমিন (৩০) এবং রাজু মিয়া (৪০)।

সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান জানান, উপ-শাখার ৭ লক্ষাধিক টাকা একটি ব্যাগে ভরে ওই চারজন একটি অটোরিকশায় করে কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে রথখোলা এলাকায় পৌঁছলে ৩-৪টি মোটরসাইকেলে কয়েক জন যুবক কমান্ডো স্টাইলে এসে অটোরিকশার গতিরোধ করে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাংক কর্মকতার্ আনসাররা বাঁধা দিলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।