শিক্ষা

ইবিতে জঙ্গি বিরোধী আলোচনা সভা

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়ীকতা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দলীয় টেন্টে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় ছাত্র ইউনিয়নের সভাপতি শুশান্ত ওঝার সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাজমুস সাফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান।

 

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ইবি শাখার দপ্তর সম্পাদক মারুফ ওহাব, ছাত্র ফ্রন্টের সদস্য শামসুল আলম প্রমূখ ।

 

এসময় ছাত্র ফ্রন্ট ইবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি লিটন চন্দ্র রায়সহ উভয় দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

স/অ