সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

পাকিস্তানে ঘাঁটিতে হামলা, ৬ সেনা নিহত

Silk City২১ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
পাকিস্তানে ঘাঁটিতে হামলা, ৬ সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানে উত্তর-পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরেই কথিত জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়ছিল। সেই ধারাবাহিকতায় এবার জঙ্গি হামলা হয়েছে দেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা ঘাঁটিতে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ সেনাসদস্য।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে সেনাঘাঁটিতে জঙ্গিরা গুলি শুরু করলে পাল্টা আক্রমণ চালায় সেনাসদস্যরা। এতে সেনাবাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি) নামের সশস্ত্র সংগঠনটি। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুই দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা।

উল্লেখ্য, পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে বেশ কিছু দিন ধরে কথিত এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। এর আগে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়।

 

সূত্র: যুগান্তর