সিল্কসিটিনিউজ ডেস্ক :
বন্ধ হয়ে যাওয়া সিমে থাকা অব্যবহৃত ব্যালেন্স ফেরত না দেয়ায় রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ও সিটিসেলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।
মূলত ২০০৮ সাল থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে বন্ধ হওয়া সিমে গ্রাহকের অব্যবহৃত যে ব্যালেন্স আছে সেই টাকাই ফেরত চেয়েছিল বিটিআরসি। কিন্তু জিপি ছাড়া আর কেউ তা ফেরত দেয়নি।

এখন এই বিষয়ে বাকি সব অপারেটরগুলোকে শোকজ করল বিটিআরসি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অব্যবহৃত ব্যালেন্স কেনো ফেরত দেয়া হয়নি সেটি জানাতে সাত দিন সময় দিয়ে অপারেটরগুলোকে চিঠি দেয় বিটিআরসি।
এর আগে গত ৩১ জানুয়ারি সব অপাটেরদেরকে চিঠি দিয়ে উল্লেখিত সাড়ে পাঁচ বছর সময়ে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় বন্ধ হওয়া সিমের ব্যালেন্স বিটিআরসিতে জমা দিতে নির্দেশনা দেয়।
সূত্র : টেকশহর









