সদ্য প্রকাশিত
খেলা

শীর্ষস্থান হারালেন সাকিব

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শীর্ষস্থান হারালেন সাকিব

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

কোনও পারফরম্যান্স না করেই রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। যার ফলে তিন ফরম্যাটে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার স্বাদ নিয়েছিলেন।

 

গলে ব্যাটে বলে সেভাবে জ্বলে না উঠাতে ফের আগের অবস্থানেই ফিরলেন বাংলাদেশি তারকা। তাকে সরিয়ে ফের নিজের শীর্ষ স্থান ফিরে পেয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।শীর্ষে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪। ৪০৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব আল হাসান। অফস্পিনার অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরেই শীর্ষ স্থানচ্যুত হন। ৭ উইকেট নিলেও স্কোর ছিল বাজে। দ্বিতীয় টেস্টে আরও ৮ উইকেট নিয়ে নিজের ভাণ্ডার করেছেন সমৃদ্ধ।

 

উল্টো দিকে সাকিব গলে ৩ উইকেটের পাশাপাশি করেছেন ৩১ রান। যার প্রভাব পড়েছে র‌্যাংকিং টেবিলে।

সূত্র: বাংলা ট্রিবিউন