জাতীয়

ছত্রভঙ্গ হয়ে সচিবালয় এলাকা ছেড়েছে আনসার সদস্যরা

Silk City২৫ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়েছে আনসার সদস্যরা। টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় আনসার সদস্যরা।

রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের কয়েকটি গেটে সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রথমদিকে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে সচিবালয়কে কার্যত অকার্যকর রাখা হয়।