সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

তালেবানের রাষ্ট্রদূতকে গ্রহণ করল আমিরাত

Silk City২৪ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
তালেবানের রাষ্ট্রদূতকে গ্রহণ করল আমিরাত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের তালেবান সরকারের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। গত বৃহস্পতিবার দ্বিতীয় দেশ হিসেবে আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে।

আমিরাতি একজন কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের রাষ্ট্রদূতকে গ্রহণ করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হলো। পাশাপাশি উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্প গ্রহণ করে আফগানদের সহায়তা করার সংকল্পও দৃঢ় হলো।

এর আগে একমাত্র চীন তালেবান মনোনীত ব্যক্তিকে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে। এ ছাড়া পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে তালেবান সদস্যরা কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকৃতি দেয়নি চীন ও সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার জানিয়েছে, মাওলাওয়ি বদরুদ্দিন হাক্কানি আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন।
দেশটির আমির শিগগিরই তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেবেন। 
সূত্র: কালের কণ্ঠ