জাতীয়

সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্ৰেফতার

Silk City১৭ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্ৰেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্ৰেফতার করে।

এর আগে শুক্রবার সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপির একটি অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়।

এর ধারাবাহিকতায় শনিবার তাকে মহাখালী থেকে গ্ৰেফতার হয়েছে।