সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

বিভিন্ন পদে ৯৭ জন নিয়োগ দেবে কৃষি উন্নয়ন করপোরেশন

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০১৭২ মিনিট পড়া
বিভিন্ন পদে ৯৭ জন নিয়োগ দেবে কৃষি উন্নয়ন করপোরেশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। ছয় ধরনের পদে মোট ৯৭ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

 

পদসমূহ

সহকারী পরিচালক পদে ৫৬ জন, সহকারী ভাণ্ডার কর্মকর্তা পদে পাঁচজন, মার্কেটিং সুপারভাইজার পদে পাঁচজন, কার্য সহকারী পদে ১৫ জন, ক্যাটালগার পদে তিনজন এবং সহকারী ফিল্ডম্যান পদে ১৩ জনসহ মোট ৯৭ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের পদমর্যাদা অনুযায়ী মাধ্যমিক পাস থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

 

জেলা কোটা

সহকারী ভাণ্ডার কর্মকর্তা, কার্য সহকারী ও সহকারী ফিল্ডম্যান পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

বয়স

আগামী ১৪ মার্চ, ২০১৭ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটাধারী (মুক্তিযোদ্ধার সন্তান) এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

 

বেতন

পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে নয় হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা ‘badc.teletalk.com.bd’। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৪ মার্চ, ২০১৭ সকাল ১০টা থেকে ৩০ মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন দৈনিক ডেইলি স্টারে ১০ মার্চ, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

সূত্র: এনটিভি