রাজনীতি

শামসুল হক টুকু, ঢাবি ছাত্রলীগ নেতা আটক, পলককে গ্রেপ্তার দেখালো পুলিশ

Silk City১৪ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়েছে। পল্টন থানার মামলার পরিপ্রেক্ষিতে আজ রাতে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। সে সময় তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাদের পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়।