নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় নাইন বয়েজ বনাম ছোট বনগ্রাম রেঞ্জার্স। এতে ছোট বনগ্রাম রেঞ্জার্স দল ৫ উ্ইকেটে পরাজিত করেছে নাইন বয়েজ দলকে। ফলে ড্রীম লীগ রাউন্ড নিশ্চিত করলো ছোট বনগ্রাম রেঞ্জার্স দল।

প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নামে নাইন বয়েজ। মাত্র ৭৫ রানে হারায় সব কটি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সনি ১৯ রান এবং শিকার করেন ৩ টি উইকেট আর সানি ১১ রান করে শিকার করেন ২ টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ছোট বনগ্রাম রেঞ্জার্স দল ৭.৩ বলে তুলে নেন ৭৬ রান। পতন ঘটে ৪ টি উইকেটের। দলের পক্ষে রানা ১টি উইকেট শিকারসহ সংগ্রহ করেন ৫৬ রান। রাহাত করেন ১১ রান।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ছোট বনগ্রাম রেঞ্জার্স দলের রানা। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।
স/শ










