জাতীয়

অন্তর্বর্তী সরকারে আলেম প্রতিনিধি খালিদ হোসেন

Silk City৮ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্র্বতীকালীন সরকার শপথ নিয়েছে। আজ বৃহস্পতিবার রাতে শপথ নেন তারা।

অন্তর্র্বতীকালীন সরকারে আলেম সমাজের প্রতিনিধি হিসেবে রয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন। তার পুরো নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক।

১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন খালিদ হোসেন।