সদ্য প্রকাশিত
খেলা

চোট পেলেন নেইমার

নিউজ ডেস্ক১২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
চোট পেলেন নেইমার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিবার দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে বার্সেলোনা। আর সেই ম্যাচের আগেই চোট নিয়ে ছিটকে গেলেন প্রাণভোমরা নেইমার। পেশির চোটে এদিন কোনও ধরনের অনুশীলন করার সুযোগ পাননি বার্সা তারকা।

একইভাবে চোট থেকে ছিটকে গেছেন আরেক তারকা মিডফিল্ডার রাফিনহা। পেটের পীড়ায় খেলতে পারবেন না তিনিও।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য জয়ে দুই গোল করেছিলেন নেইমার। সেই সঙ্গে শেষ গোলটিও বানিয়ে দিয়েছিলেন ব্রাজিলীয় এই তারকা।

সূত্র : বাংলাট্রিবিউন