রাজশাহী

রাজশাহীতে রোববার কারফিউ শিথিল যে সময়ে

Silk City২৭ জুলাই ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে রোববার সকাল ৮ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় আরএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ২৮ জুলাই ২০২৪ খ্রি. রবিবার সকাল ০৮.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত শিথিল করা হয়েছে।

তবে সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।