সদ্য প্রকাশিত
খেলা

বৃষ্টি বিঘ্নিত কারণে পণ্ড দুটি খেলা: চলছে মাঠ সংস্কার

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
বৃষ্টি বিঘ্নিত কারণে পণ্ড দুটি খেলা: চলছে মাঠ সংস্কার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস টুর্নামেন্টের তৃতীয় আসর। শহীদ চাঁন্দু স্মৃতি সংঘ আয়োজিত এই টুর্নামেন্টের তৃতীয় আসরের খেলা শুরুর আগেই থমকে যায়। শুক্রবার বিকেলের বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় শুক্র ও শনিবারের খেলা দুটি স্থগিত করা হয়। আয়োজকদের অক্লান্ত পরিশ্রমে মাঠটি দ্রুত খেলার উপযোগী করা হয়। আবহাওয়া অনূকুলে থাকলে আগামি দিনের খেলাগুলো সুষ্ঠভাবে সম্পন্ন হবে বলে জানান আয়োজকরা।

 

শুক্রবার বিকেলে রাজশাহীতে হঠাৎ বৃষ্টিতে মাঠে পানি জমে উঠে। এতে পিচের অনেক ক্ষতি হয়। রাতেই পানি নিস্কাশন করা হলেও শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পিচ শুকানো সম্ভব হয়নি। অত:পর টুর্নামেন্ট কমিটির সদস্যদের সহযোগীতায় সেটি আবার খেলার উপযোগী করে তোলা হয়।

টুর্নামেন্ট পরিচালক তৌরিদ আল মাসুদ(রনি) বলেন, আমরা চাই কোন ভাবেই আমাদের খেলাটি থেমে না থাকুক। তৃতীয় রাউন্ডে সকল টিমের খেলোয়াড়দের ফর্ম এখন ভালো। তাই টুর্নামেন্টটি সুন্দর ভাবে শেষ করতে সকলের প্রচেষ্টায় মাঠ এবং পিচ শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা খেলার উপযোগী করা হয়েছে।

রোববার ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় গতবারের চ্যাম্পিয়ন দ্যা বেটিং এর সাথে লড়বেন শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ। রাত ৮ টায় ছোট বনগ্রাম রেঞ্জার্স মুখোমুখি হবেন নাইন বয়েজের।
মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় অনুষ্টিত হবে সাবু সরকার স্মৃতি সংঘ বনাম বাজবাড়ি এবং রাত ৮টায় মুখোমুখি হবে মুক্তি সংঘ বনাম তালতলা টাইগার্স।

স/শ