সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

প্রতিটি হামলার বিচার হবে: রিজভী

Silk City৪ জুলাই ২০২৪১ মিনিট পড়া
প্রতিটি হামলার বিচার হবে: রিজভী

সিল্কসিটি নিউজ ডেস্ক :

বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৪ জুলাই) তিনি এ হুঁশিয়ারি দেন।

গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক বাচ্চুকে দেখতে গিয়ে রিজভী আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান।

রুহুল কবির রিজভী বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।