সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: দ্যা বেটিং এর জয়

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: দ্যা বেটিং এর জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হয় দ্যা বেটিং বনাম ষষ্ঠিতলা জাগ্রত সংঘ। এতে গত বারের চ্যাম্পিয়ন দ্যা বেটিং ৬৫ রানে পরাজিত করে ষষ্ঠিতলা জাগ্রত সংঘ দলকে।

 

প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দ্যা বেটিং। সাত উইকেটের পতন ঘটিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৯৮ এ যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আল আমীন ৭৭ রান আর তমাল করেন ৪০ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে ষষ্টিতলা জাগ্রত সংঘ ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৩৩ রান। দলের পক্ষে শাকিব করেন ৩৬ আর শাহীন ২৩ রান। বিপক্ষ দলের আল আমীন তুলে নেন ৩ টি উইকেট।

 

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দ্যা ব্যটিং দলের আল আমীন। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ