সদ্য প্রকাশিত
খেলা

বিসিএলের শিরোপা জিতল নর্থ জোন

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭২ মিনিট পড়া
বিসিএলের শিরোপা জিতল নর্থ জোন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট লিগ ২০১৬-১৭ মৌসুমের শিরোপা ঘরে তুলেছে বিসিবি নর্থ জোন। রানার্স আপ হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি মৌসুম শেষ হয়েছে।

বুধবার বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে ফতুল্লায় ইসলামী ব্যাংক ইস্ট জোনের সঙ্গে ড্র করে নর্থ জোন। তাতে ৩ পয়েন্ট পায় বিসিবি নর্থ জোন। ৬ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত হয় ক্রিকেট বোর্ডের দলটির।

এদিকে ওয়ালটন সেন্ট্রাল জোনের সঙ্গে বিকেএসপিতে ড্র করেছে প্রাইম ব্যাংক সাউথ জোন। এই ড্রয়ের ফলে ৩ পয়েন্ট পায় সাউথ জোন। আর ১ পয়েন্ট পায় ওয়ালটন সেন্ট্রাল জোন। তাতে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন।

৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন অবস্থান করছে তৃতীয় স্থানে। আর সমান সংখ্যক ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

সংক্ষিপ্ত স্কোর : বিসিবি নর্থ জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোন
নর্থ জোন-
প্রথম ইনিংস : ৩৭৪/১০ (ফরহাদ ১০৮, জুনায়েদ ৮৪; সাইফুদ্দিন ৪/৫৫)
দ্বিতীয় ইনিংস : ২৯৫/৮ ডিক্লে. (শান্ত ১২২* ও নাসির ৬৩; সাইফুদ্দিন ৩/৬৬)।

ইস্ট জোন-
প্রথম ইনিংস : ২১৬/১০ (সাইফুদ্দিন ৪০, রাহাতুল ৩৮; শফিউল ৬/৭০, রেজা ৩/৩৮)।
দ্বিতীয় ইনিংস : ১২৮/৩ (তাসামুল ৪৪, ইরফান ২৫; শফিউল ২/৩৭)।
ফল : ড্র।

সংক্ষিপ্ত স্কোর : ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন

সাউথ জোন-
প্রথম ইনিংস : ৭৪৯/৮ ডিক্লে. (তুষার ২১৭, নাফীস ২০৭ ও মিথুন ১৩১; শুভাগত ৩/২০২)।
দ্বিতীয় ইনিংস : ৩৩/০ (তুষার ২৮, নাহিদুল ৪)।

ওয়ালটন সেন্ট্রাল জোন :
প্রথম ইনিংস- ৪১৫/১০ (সাদমান ১১৩, তাইবুর ৯০; নাজমুল ৪/১০০)।

ফল : ড্র

সূত্র :রাইজিংবিডি