সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: ছোটবনগ্রাম রেঞ্জার্স দলের জয়

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: ছোটবনগ্রাম রেঞ্জার্স দলের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ছোটবনগ্রাম রেঞ্জার্স বনাম রেড ব্যাক। অতি চকমপ্রদ খেলায় মাত্র ২ রানে ছোটবনগ্রামের কাছে হেরে যায় রেডব্যাক।

 

প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রেডব্যাক। ব্যাট হাতে নিয়ে ছোটবনগ্রাম রেঞ্জার্স দলের রানা করেন ৩৭ রান। এদিকে টুর্নামেন্টে কোন খেলোয়াড় “হিটমি” বোর্ডে বল লাগাতে পারলে সে  খেলোয়াড়কে ৫০০ টাকা দেয়ার কথা বলা হয়। ছোটবনগ্রাম রেঞ্জার্স দলের অন্তর এই টুর্নামেন্টে প্রথম “হিটমি” বোর্ডে বল লাগিয়ে সংগ্রহ করে ৩২ রান।

 

১৫১ রানের টার্গেট নিয়ে মাঠে নামে রেড ব্যাক দল। সালেকিনের দূর্দান্ত বাউন্ডারীতে ৪৮ রান আর রিংকুর ২৬ নিয়ে চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। বিপক্ষ দলের রানা আর অন্তর প্রত্যেকে ২টি করে  উইকেট শিকার করেন। মাত্র ৩ বল বাকি থাকতে ১৪৮ রানে গুটিয়ে যায় তারা।

টুর্নামেন্টে প্রথম হিটমি-তে হিট করেন অন্তর

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ছোটবনগ্রাম রেঞ্জার্স দলের রানা। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়। অন্যদিকে ছয় মেরে  “হিটমি” বোর্ডে বল লাগানোয় ৫০০ টাকার চেক পান অন্তর।

বুধবার দিনের প্রথম খেলায় রিভারভিউ দল মুখোমুখি হবে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘের। আর দ্বিতীয় খেলায় মুক্তি সংঘের সাথে লড়বেন স্মাইলি ডেন্টাল কেয়ার।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ