লাইফ স্টাইল

ঝুরা মাংসের সিংগারা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ আপনাদের জন্য থাকছে ভিন্ন রকমের এক রেসিপি আর টা হল ঝুরা মাংসের সিংগারা। কোরবানির মাংস দিয়েই তৈরি করতে পারবেন এই সিঙ্গারাটি।

 

তাহলে চলুন দেখে নিই রেসিপি ও তৈরি করে খাই সবাইকে নিয়ে…

 

উপকরণ :

– তেল ছারা ঝুরা মাংস ১ কাপ

– পিয়াজ কুচি আধা কাপ

– পুদিনা পাতা কুচি ৩ টে চামচ

– সিংগারা ভাজার জন্য তেল ১ কাপ

তাওয়ায় মাংস ও পিয়াজ কুচি দিয়ে ঢেকে অল্প আঁচে ৫ মিনিট রেখে দিবেন। নামিয়ে পুদিনা পাতা মিশিয়ে দিবেন।পুর তৈরী !

 

সিংগারার বাইরের আবরনের জন্য খামির বানাতে লাগবে :

– ১ কাপ ময়দা

– ২ টে চামচ তেল

– ৪ টে চামচ পানি

– আধা চা চামচ লবন

– কালো জিরা আধা চা চামচ

সবকিছু ভালো মত ময়ান দিয়ে ১৫-২০ মিনিট খামির টি ঢেকে রাখতে হবে।

 

প্রনালী :

– ৬ টি বা ৮ টি ছোট বল বানিয়ে নিন ময়দার খামির থেকে! এবার রুটি বেলুন লম্বাটে করে। অর্ধেক করে কেটে নিন । এখানে ২টি সিংগারা হবে । সিংগারার সঠিক শেইপ আনার জন্য ইউ টিউবে টিউটোরিয়াল দেখে নিতে হবে।

– পুর ভরে সবগুলো সিংগারা রেডি করে নিন।

– করাই তে তেল দিয়ে তেল গরম হলে জ্বাল কমিয়ে দিন। সিংগারা কম জ্বালে সময় নিয়ে ভাজুন তা নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে।

– তেল ঝরিয়ে সস ও কাঁচা পেয়াজের সাথে গরম গরম পরিবেশন করুন।

সূত্র: অনলাইন