লাইফ স্টাইল

রসে ভরা মজাদার আলুর পিঠা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আলু দিয়ে পিঠা ! আলু, এই একটি উপকরণ সব ঋতুতেই সবার রান্নাঘরে থাকেই। কাজেই হাতে সময় থাকলে একবার হলেও নিজে তৈরি করে খেয়ে দেখুন। নিশ্চিত ভালো লাগবে।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

সিরার জন্য :

  • ২ কাপ চিনি
  • ১.৫ (দের) কাপ পানি
  • এলাচ ২-৩ টা

একসাথে সব উপকরণ একটি পাত্রে নিয়ে ৮ মিনিটের মতো জাল করে ঢেকে রাখুন।

 

পিঠার জন্য :

  • সিদ্ধ আলু ১ কাপ
  • গুরা দুধ ১/২ কাপ
  • ময়দা ২ টেবিল চামচ
  • বেকিং পাউডার ১/২ চা চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • ঘি ২ টেবিল চামচ

 

প্রণালী :

– সব একসাথে মেখে নরম আঠালো ডো করে নিন।

– হাতে তেল মেখে ছোট্ট গোল বল বানিয়ে নিন।

– এবার পিঠা বা সন্দেশ করার ছাচে তেল মেখে তাতে বল রেখে চাপ দিয়ে তুলে নিন। 

– ডুবো তেলে খুবই অল্প আঁচে বাদামি করে ভেজে তুলে নিন।

– এবার সব পিঠা একসাথে সিরায় দিয়ে ৫ মিনিট ঢেকে জাল করে ঢেকে ৩-৪ ঘন্টা রেখে দিন।

– তারপর প্লেটে তুলে পরিবেশন করুন মজার রসে ভরা আলুর রস পিঠা।

সূত্র: অনলাইন