সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

ঈদের আগে রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি আরইউজে’র

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০২৪২ মিনিট পড়া
ঈদের আগে রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি আরইউজে’র

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর তথা রোজার ঈদের আগেই রাজশাহীর গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। শনিবার (৩০ মার্চ) আরইউজে সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি এক যৌথ বিবৃতিতে রাজশাহীর গণমাধ্যম মালিক-সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি এই দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, প্রতি বছর ঈদের আগে রাজশাহীসহ সারাদেশেই সাংবাদিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা করা হয়। ন্যায্য পাওনা পেতে আমাদেরকে দাবি করতে হয়। গত বছর ঈদের সময়েও রাজশাহীর বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের বকেয়া, ন্যায্য বেতন ও বোনাস পরিশোধ নিয়েও টালবাহানা করেছে। এমনকি কিছু প্রতিষ্ঠান শেষ পর্যন্ত অসহায় গণমাধ্যম কর্মীদের বেতন-বোনাস পুরোপুরি পরিশোধ করেনি বলে আমরা জানতে পারি।

তাই কয়েক দিন পরেই মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজশাহীসহ দেশের সকল গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বেতন-বোনাস পাওয়ার বিষয়টি আইনগত অধিকার। বিবৃতিতে আরইউজে’র নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিদ্যমান আইন অনুসারে অন্য পেশার মতো সাংবাদিকরাও যথা সময়ে বকেয়া বেতন-ভাতা বুঝে পাবেন।

ঈদুল ফিতর উপলক্ষে ন্যায্য বোনাস পাবেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আমরা আশা প্রকাশ করি। রাজশাহীর গণমাধ্যম কর্মীদের বেতন-বোনাস প্রাপ্তির ক্ষেত্রে ঈদের আগমূহুর্তে সাংবাদিকদের যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয় সেই বিষয়টিও গণমাধ্যম মালিকসহ সংশ্লিষ্টদের হুশিয়ার ও সতর্ক করেন আরইউজে’র নেতৃবৃন্দ।