নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। দ্বিতীয় রাউন্ডে সোমবারের ২য় খেলায় মুখোমুখি তালতলা টাইগার্স বনাম সাব্বির আইরন স্টোর। এতে তালতলা টাইগার্স ৮০ রানে পরাজিত করে সাব্বির আইরন স্টোর দলকে।

প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে ১৬৭ রান সংগ্রহ করে তালতলা টাইগার্স । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সুমন ৩৩ এবং নাগিব ২৪।দলের পক্ষে নাগিব ২টি ও সবুজ ৩টি উইকেট নেন।
১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ও ওভার ৪ বলে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় সাব্বির আইরন স্টোর। দলের পক্ষে সুমন করে ৫২ রান।
খেলা শেষে নিজস্ব ২৪ রান ও ২ উইকেট সংগ্রহ করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তালতলা টাইগার্স দলের নাগিব। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
আগামীকাল মঙ্গলবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে মহিষবাথান ফায়ার বুলস বনাম নাইন বয়েস । অপর খেলায় ছোট বনগ্রাম রেঞ্জার্স এর সাথে লড়বেন রেড ব্যাক।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।
স/অ










