নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলে দাবাকে আরো প্রসারিত করার লক্ষ্যে আগামী ৯ ও ১০ মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল পর্যায়ে দেশের সবচাইতে জমজমাট দাবার আসর ‘পাঞ্জেরী স্কুল দাবা টুর্নামেন্ট-২০১৭’।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালা ও রাজশাহী দাবা একাডেমির সহযোগিতায় প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে।

ক গ্রুপ ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং খ গ্রুপ ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। প্রতিযোগিতায় মোট ৩০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে নগদ ২০ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হবে।
পুরস্কারগুলো হলো-
ক গ্রুপ (১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত) খ গ্রুপ(৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত)
প্রথম পুরস্কার ২,৫০০টাকার প্রাইজবন্ড +বই প্রথম পুরস্কার ৩০০০ টাকার প্রাইজবন্ড +বই
দ্বিতীয় পুরস্কার ২০০০ টাকার প্রাইজবন্ড +বই দ্বিতীয় পুরস্কার ২৫০০ টাকার প্রাইজবন্ড +বই
তৃতীয় পুরস্কার ১৫০০ টাকার প্রাইজবন্ড +বই তৃতীয় পুরস্কার ২০০০ টাকার প্রাইজবন্ড +বই
চতুর্থ পুরস্কার ১০০০ টাকার প্রাইজবন্ড +বই চতুর্থ পুরস্কার ১৫০০ টাকার প্রাইজবন্ড +বই
পঞ্চম পুরস্কার ৫০০ টাকার প্রাইজবন্ড +বই – পঞ্চম পুরস্কার ১০০০ টাকার প্রাইজবন্ড +বই
ষষ্ঠ পুরস্কার ৪০০ টাকার প্রাইজবন্ড +বই – ষষ্ঠ পুরস্কার ৭০০ টাকার প্রাইজবন্ড +বই –
সপ্তম পুরস্কার ৩০০ টাকার প্রাইজবন্ড +বই – সপ্তম পুরস্কার ৪০০ টাকার প্রাইজবন্ড +বই –
অষ্টম পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড +বই – অষ্টম পুরস্কার ৩০০ টাকার প্রাইজবন্ড +বই –
নবম পুরস্কার ১০০ টাকার প্রাইজবন্ড +বই – নবম পুরস্কার ১০০ টাকার প্রাইজবন্ড +বই –
১০ম-২৫ পুরস্কার বই ১০ম-২৫ পুরস্কার বই
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল থেকে প্রায় দুইশতজন ক্ষুদে দাবারু অংশ গ্রহণ করবে। সকল মহিলা দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। বহিরাগত খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হবে।
আগামী ৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরোজ আরা।
১০মার্চ শুক্রবার বিকাল ৫ টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিবেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ রফিকুল আলম বেগ।
প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুক দাবাড়ুদেরকে ১০ টাকা এন্টি ফিসহ আগামী ৯ মার্চ দুপুর আড়াইটার মধ্যে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে।
স/আর










