রাজশাহী

রাজশাহীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে করে সকাল থেকে সব থেকে ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি আজ দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৮ মিলিমিটার রের্কড করা হয়েছে।

তবে এই বৃষ্টি আজ সন্ধ্যা পর্যন্ত টানা হওয়ার সম্ভবনা রয়েছে।এছাড়া আগামীকাল ও পরশুদিনও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা জানান,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহীসহ বেশ কয়েকটি বিভাগের অনেক জায়গায় এবং কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

 

 

ট্যাগ: