সদ্য প্রকাশিত
খেলা

অসিদের লিড ‍৮৭ রান

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া
অসিদের লিড ‍৮৭ রান

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

তৃতীয় দিন সকালে সফরকারী অস্ট্রেলিয়াকে বেশি দূর এগুতে দেননি ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা। তার ৬ উইকেট শিকারে ২৭৬ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। এর ফলে বেশি লিডও নিতে পারেনি অসিরা। যেখানে আর মাত্র ৩৯ রান যোগ করে লিড ৮৭ রানে টেনে নিয়ে যেতে পেরেছে স্টিভেন স্মিথের দল।

 

অসিদের সকালে শুরুটা হয়েছিল ৬ উইকেটে ২৩৭ রান নিয়ে। ৪৮ রানে এগিয়ে থেকেই শুরুটা করেছিল সফরকারীরা। কিন্তু সকালে পতন হওয়া ৪ উইকেটের ৩ উইকেট তুলে নিয়ে সফরকারীদের আটকে দেন জাদেজা। ৬৩ রানে একাই নিয়েছেন ৬ উইকেট।

 

যদিও সকালে শুরুর আঘাতটা আনেন অশ্বিন। মিচেল স্টার্ক তাকে উঠিয়ে মারতে গিয়ে মিড উইকেটে জাদেজার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন। করেন ২৬ রান। এরপর বিদায় নেন হুমকি হয়ে দাঁড়ানো ম্যাথু ওয়েড। ৪০ রান করেই জাদেজার বলে লেগ বিফোর হন।

 

এরপর লেজের দিকের আর কেউই বেশি কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২৭৬ রানে।

 

জাদেজার ৬ উইকেট ছাড়া ২ উইকেট নিয়েছেন অশ্বিন। একটি করে নেন শর্মা ও যাদব। ভারত প্রথম ইনিংসে করেছিল ১৮৯ রান। জাদেজার ৬৩ রানে ৬ উইকেট তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেরা।

সূত্র: বাংলা ট্রিবিউন