অর্থ ও বাণিজ্য

ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া

শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:
‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাটর‌্যালী ও আলোচনা সভা।

 
দিবসের শুরুতে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্নাঢ্য পাট র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
উপ-পরিচালক স্থানীয় সরকার আবু ইউসুফ মো: রেজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ মন্ডল, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক খান মাছউদুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, স্টেশন অফিসার দীলিপ কুমার সরকার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সহ সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 
আলোচনা সভায় বক্তারা পাট চাষে পাটচাষীদের উৎসাহিত করা এবং পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের অভ্যন্তরীন ব্যবহার আরো বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান।

স/আর