সব খবর

বাগমারার জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার হাট-গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের উদ্যোগে ‘সন্ত্রাস নয় শান্তি চাই,শঙ্কামুক্ত জীবন চাই, দেশ ব্যাপি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচীর অংশ হিসেবে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়।

 
হাট-গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এম.মাহ্বুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠো ফোনে বক্তব্য রাখেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক,রাজশাহী জজ কোর্টের পি.পি এ্যাড.ইব্রাহীম হোসেন,কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মৃধা,উপাধ্যক্ষ মুনছুর রহমান,সহকারী অধ্যাপক মতিউর রহমান, প্রভাষক মোসলেম আলী,প্রভাষক সামসুজ্জোহা, বাগমারা উপজেলা যুবলীগের সদস্য মমিনুল ইসলাম মাসুম, জেলা ছাত্রলীগের যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু সাইদ প্রমুখ।

 
অপরদিকে জঙ্গি বিরোধি কর্মসূচীর অংশ হিসেবে হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক এনামুল হক, সিরাজুল ইসলাম,মতিউর রহমান, কহিনুর বেগম প্রমুখ।

SAM_1528 copy
এছাড়াও গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়েও জঙ্গিবাদ বিরোধি মানববন্ধন কর্মসূচী পালন করা হয় এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক ফজলুল হকসহকারী শিক্ষক বিলকিস আরা, আজাহারুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য দেলওয়ার হোসেন প্রমুখ।

অন্যদিকে মচমইল ডিগ্রী কলেজ, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাইগাছা নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ, মোহনগঞ্জ ডিগ্রী সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স/শ