লাইফ স্টাইল

চিড়ার পোলাউ

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উপকরন
• চিড়াঃ ২ কাপ
• চিংড়িঃ ১/২ কাপ
• ডিমঃ ২ টি
• পেয়াজ় কুচিঃ ১/৪কাপ
• রসুনকুচিঃ ১ টেবিলচামচ
• তেলঃ ২ টেবিলচামচ
• ঘিঃ ২ টেবিলচামচ
• হলুদের গূড়োঃ ১/৪চা চামচ
• আলুঃ ১ টি(ছোট কিউব করে কাটা)
• মটরশুটিঃ ১/৪কাপ
• গাজরকুচিঃ ১/৪কাপ
• ক্যাপ্সিকাম কুচিঃ ১/৪কাপ
• গোলমরিচ গুড়োঃ ১চা চামচ
• লবন সাদমত
• কাচামরিচকুচিঃ ১ টেবিলচামচ
• ধনেপাতা কুচিঃ ২ টেবিলচামচ
• চিনিঃ ১ চা চামচ

প্রনালীঃ
চিড়া ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে ভাল করে পানি ঝড়িয়ে নিন।চামচ বাঁ হাত দিয়ে নেড়ে দিন।
কড়াইতে তেল দিয়ে পেয়াজ, কাচামরিচ, রসুন দিয়ে ভেজে ডিম দিয়ে অনবরত নাড়ুন।এক্টু ঝুড়িভাজা হলেই ডিমঝুড়িকে একপাশে রেখে চিংড়ি দিয়ে ভাজুন।আলু দিন।কিছুসময় ভাজুন।
এরপর গাজর, মটরশুটি ও ক্যাপ্সিকাম দিয়ে ৩ মিনিট ভেজে চিড়া দিন। ভাল করে মিশিয়ে ৫ মিনিট অল্প আচে রান্না করুন।
গোলমরিচ গুড়ো, ধনেপাতা কুচি ও চিনি দিয়ে মিশিয়ে ৩ মিনিট রাখুন।
ঘি ছিটিয়ে নামিয়ে নিন। গরম পরিবেশন করুন।

সূত্র: অনলাইন