রাজনীতি

রেলে আয়ের চেয়ে ১৫২৪ কোটি টাকা বেশি ব্যয় : মন্ত্রী

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরের রেলওয়ের ব্যয় ছিল ৩৩০৭ কোটি টাকা, পক্ষান্তরে রেলওয়ের আয় ছিল ১৭৮৩ কোটি টাকা। আয়ের তুলনায় ১৫২৪ কোটি টাকা ব্যয় বেশি হয়েছে। এ ব্যয়ের মধ্যে বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, স্কুল, হাসপাতালের মাধ্যমেও দেশের জনগণ সামাজিক ও নিরাপত্তামূলক সেবা পেয়ে আসছে, যার ব্যয় রেলওয়ে থেকে নির্বাহ করা হয়। এতে রেলওয়ের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। মূলত স্বল্প খরচে জনগণকে সেবা দেওয়ার সরকারি নীতির কারণে ভাড়া বৃদ্ধিপূর্বক আয়-ব্যয়ের সমন্বয় করা হচ্ছে না।

রেলমন্ত্রী আরও বলেন, সরকারের পলিসি অনুযায়ী বাংলাদেশ রেলওয়েকে বাণিজ্যিক তথা লাভজনক/অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নয়, সেবাদানকারী সংস্থা হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে।

ট্যাগ: